বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
৮৭তম বিএমএ স্পেশাল (এএমসি) এবং ৭১তম বিএমএ স্পেশাল (এডিসি) কোর্স
শাখার নাম:
আর্মি মেডিকেল কোর, নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।
শাখার নাম:
আর্মি ডেন্টাল কোর, পুরুষ ও নারী
শিক্ষাগত যোগ্যতা: বিডিএস ডিগ্রিধারী হতে হবে। বিএমএ যোগদানের পূর্বে অবশ্যই ইন্টার্নশিপ করতে হবে এবং ইন্টার্নশিপের সার্টিফিকেট জমা দিতে হবে। এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৯ থাকতে হবে। তবে যে কোনো পরীক্ষায় ৪.৫০ এর কম থাকতে পারবে না।
শারীরিক যোগ্যতা:
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন ৫৭ কেজি। নারীর জন্য উচ্চতা ৫ ফুট, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৮ কেজি।
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখে সর্বোচ্চ ২৮ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
জাতীয়তা: বাংলাদেশি
বৈবাহিক অবস্থা: (ক) পুরুষ। অবিবাহিত। তবে ১ জুলাই ২০২৬ তারিখ যাদের বয়স ২৬ বছরের উপরে হবে সে সব বিবাহিত পুরুষ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
(খ) নারী। বিবাহিতা/অবিবাহিতা
আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ক্লিক করে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
আবেদন ফি: টেলিটক/ভিসা/মাস্টার কার্ড/টিএপি/বিকাশ,নগদ/রকেট ইত্যাদির মাধ্যমে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০০ টাকা এবং অনলাইনে আবেদন ফি বাবদ ১০০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬