গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে পাইপলাইন প্রতিস্থাপন কাজ করবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আগামীকাল সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট), পশ্চিম যাত্রাবাড়ী, ঢাকা এলাকায় গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানে এ কাজ করা হবে।
ফলে এদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট পাঁচ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।