বিশ্ববাজারে লাগামহীন মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের (তেজাবি স্বর্ণ) সরবরাহ সংকট ও আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতার কারণে এই সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।