দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৫ দিনের ছুটিতে যাচ্ছে। আগামী ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সব শ্রেণি কার্যক্রম। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরের প্রথম বড় ছুটি আর তালিকায় থাকা পঞ্চম ছুটি এটি।
ছুটির সূচি অনুযায়ী, ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর পরের দুই দিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি পড়ছে।
এছাড়া রোববার (১৫ ফেব্রুয়ারি) হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিবরাত্রি ব্রত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।