খামেনির ছেলে দায়িত্ব নেওয়ার পরই মার্কিন ঘাঁটিতে মিসাইল ছুড়লো ইরান
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করা হয়েছে। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ৩টার দিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়। খামেনির ছেলে নতুন নেতৃত্ব নেওয়ার পরই মিসাইল ছুড়েছে ইরান। সোমবার ভোরে কাতারে একটি বড় মার্কিন বিমান ঘাঁটি লক্ষ্য করে এ মিসাইল ছোড়া হয়।
কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনারা ইরান থেকে আসা মিসাইল হুমকির মোকাবিলা করছে।
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, সোমবার রাতের পর সর্বনিম্ন তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং চারটি ড্রোন রাজ্যের আকাশসীমায় প্রবেশ করে। এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয়েছে।