এবারের ঈদে মিডিয়া অঙ্গনে আলোচনায় উঠে এসেছে নতুন মুখ রশ্নি আয়াত। অল্প সময়েই নিজের মেধা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে তিনি কাজ করেছেন বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের সঙ্গে। আনজারা, টাবাজসহ একাধিক ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড, টিবিসি, ওবিসি এবং মিউজিক ভিডিওতে কাজ করে তিনি ইতিমধ্যে দর্শকদের নজর কেড়েছেন।
রশ্নি শুধু একজন মডেল নন—তিনি একজন স্বপ্নবাজ তরুণী, যিনি সমানতালে চালিয়ে যাচ্ছেন পড়াশোনা। বর্তমানে তিনি অনার্স ফাইনাল ইয়ার-এ অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি র্যাম্প, ফটোশুট এবং মিউজিক ভিডিওতে কাজ করে নিজেকে গড়ে তুলছেন আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করে।
রশ্নি জানান, “আমি সবসময় নিজেকে নতুনভাবে প্রমাণ করতে চাই। শুধু মডেলিং নয়, অভিনয় ও নাচ শেখার দিকেও মনোযোগ দিচ্ছি। দর্শকদের ভালোবাসা অর্জন করাই আমার সবচেয়ে বড় লক্ষ্য।”
মিডিয়া জগতে নিজের অবস্থান শক্ত করতে তিনি নিয়মিত অভিনয় প্রশিক্ষণ নিচ্ছেন এবং নাচ শিখছেন। তার বিশ্বাস, কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসই তাকে নিয়ে যাবে অনন্য উচ্চতায়। সাহসী ও স্বচ্ছ ব্যক্তিত্বের অধিকারী এই তরুণী মনে করেন, নারীদের এগিয়ে যাওয়ার পথে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি।
ঈদকে কেন্দ্র করে তার একাধিক নতুন কাজ শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে বলে জানা গেছে। সামনে আরও বড় পরিসরে কাজ করার ইচ্ছা প্রকাশ করে রশ্নি বলেন, “আমি চাই দর্শকদের জন্য এমন কিছু উপহার দিতে, যা তাদের মনে দীর্ঘদিন থাকবে।”
নতুন এই প্রতিভাবান মুখকে ঘিরে ইতিমধ্যেই মিডিয়া মহলে তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা। রশ্নি আয়ার তার নিষ্ঠা, অধ্যবসায় ও প্রতিভা দিয়ে কতদূর যেতে পারেন—সেটিই এখন দেখার বিষয়।
রাইট নিউজ টিভি মনে করে, এভাবেই নতুন প্রজন্মের আত্মবিশ্বাসী তরুণীরা বাংলাদেশের মিডিয়া অঙ্গনে যোগ করছে নতুন মাত্রা।
বিনোদন
এবারের ঈদে মিডিয়া অঙ্গনে আলোচনায় উঠে এসেছে নতুন মুখ রশ্নি আয়াত।
সংগৃহীত
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর