বাঁধন শহীদ তাজউদ্দিন আহমদ হল ইউনিটের সভাপতি ইমন ও সম্পাদক হাশিম
আলামিন খান
জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলভিত্তিক রক্তদাতাদের স্বেচ্ছাসেবী সংগঠন বাঁধন, শহীদ তাজউদ্দিন আহমদ হল ইউনিটের ২০২৬ সালের কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী আল হুসাইন ইমন ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী হাশিম মিয়া।
ঘোষিত কমিটিতে জোনাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী বায়জীদ আহমেদ। সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জীবপ্রযুক্তি ও জীন প্রকৌশল বিভাগের ৫১ ব্যাচের শিক্ষার্থী মনসুর আহমদ ও একই বিভাগের একই ব্যাচের আসওয়াদ ইসলাম আসিফ।
সহ-সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫১ ব্যাচের সিফায়েত হোসেন মারুফ। সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৩ ব্যাচের মোঃ আশিকুল ইসলাম এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের ৫৩ ব্যাচের জালাল ঢালি।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিভাগের ৫৩ ব্যাচের এস. এম. তামিম হাসান। দপ্তর সম্পাদক হয়েছেন একই বিভাগের ৫১ ব্যাচের মোঃ মিজানুর রহমান। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৫৩ ব্যাচের জ্যোতির্ময় চক্রবর্তী। তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের ৫৪ ব্যাচের রায়হান পারভেজ রাসেল।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন—উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের মোঃ নাঈমুল ইসলাম নাঈম, অর্থনীতি বিভাগের ৫৪ ব্যাচের নূরে আলম শিহাব, ইতিহাস বিভাগের ৫৪ ব্যাচের মেহেদী হাসান, ভূগোল ও পরিবেশ বিভাগের ৫৪ ব্যাচের শরীফুল ইসলাম মাসুম এবং একই বিভাগের ৫৪ ব্যাচের তানভীর আবু তালহা।
নবগঠিত কমিটির সভাপতি আল হুসাইন ইমন বলেন, “বাঁধন, শহীদ তাজউদ্দিন আহমদ হল ইউনিট সবসময় মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার চেতনাকে ধারণ করে কাজ করে আসছে। ২০২৬ সালের কার্যকরী পরিষদ রক্তদান কার্যক্রমকে আরও সংগঠিত করতে কাজ করবে। আমরা চাই, হলের প্রতিটি শিক্ষার্থী অন্তত একজন নিয়মিত রক্তদাতা হিসেবে গড়ে উঠুক। মানবতার সেবায় বাঁধনের এই যাত্রা আরও শক্তিশালী ও বিস্তৃত হবে—এটাই আমাদের অঙ্গীকার।”